মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে পূবালী ব্যাংক লিমিটেড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ এপ্রিল ২০২২ | 245 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে পূবালী ব্যাংক লিমিটেড
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৫ মে স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ৮ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকটি।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩১ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ৬০ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৬৯ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২১ অপরাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com