সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২ | 318 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৭ এপ্রিল স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- ড্রাগন সোয়েটার এবং বিডি থাই ফুড। রেকর্ড ডেটের কারণে আগামী ১০ এপ্রিল এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (ইজিএম) অর্থ ব্যবহারে পরিবর্তন আনা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেও সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। আগামী ৯ মে বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির প্রসপেক্টাসে ২ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার টাকা অনুমোদন করেছিল।

Responsive Ad Banner

এই টাকার মধ্যে কোম্পানিটি ৮৪ লাখ ৫৭ হাজার ৪৯৮ টাকা ওয়ান রোটারি ওভেন অ্যান্ড প্যাকিং মেশিন সলুশনের জন্য ব্যয় করবে। কোম্পানিটি এই মেশিন চীনের সাংহাই মেঘাও ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি থেকে কিনবে।

এছাড়া কোম্পানিটি ১৮ কোটি ৫৭ হাজার ৬০০ টাকায় আরেকটি রোটারি ওভেন কিনবে। এই ওভেনটি চীনের সাংহাই ইয়াজিন মেশিনারি থেকে আমদানির পরিবর্তে ইন্ডিয়ার সি.এস অ্যারোথার্ম প্রাইভেট লিমিটেড থেকে আমদানি করবে।
কোম্পানিটি আরও জানায়, দুই সেট মোল্ড পার্টস ৫১ লাখ ৭৭ হাজার ২০০ টাকায় চীনের গুংওয়াজ হুওয়ান প্রেসিশিয়ান মেশিনারি কোম্পানি লিমিটেড থেকে কিনবে। অন্য আরেক মোল্ড সেট পার্টস ৮ লাখ ৬০ হাজার টাকায় চীনের তাইজো হংইয়ান সিকা মোল্ড কোম্পানি থেকে আমদানি করা হবে।

কোম্পানিটি অবশিষ্ট ১ কোটি ২১ লাখ ২২ হাজার ৭০২ টাকা বিভিন্ন যন্ত্রপাতি যেমন-২৫০ কেভিএ ডিজেল জেনারেটর,৫০০ কেজি বয়লার কেনার কাজে ব্যয় করবে।

এদিকে, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলসের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক ডিভিডেন্ড ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

ওই স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য আগামী ১০ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে ড্রাগন সোয়েটারের শেয়ার থাকবে, তারাই কেবল বোনাস লভ্যাংশ পাবেন।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com