রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি 

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ | 175 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি 
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- আরএকে সিরামিক এবং খান ব্রাদার্স। আগামী ২৪ ডিসেম্বর রেকর্ড ডেটের কারণে এ ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের ্আর্থিক প্রতিবেদন পর্যালোচন করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আরএকে সিরামিক লিমিটেড। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে।  সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৭৩ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ অন্তর্র্বতীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ছয় মাসের (জুলাই-ডিসেম্বর ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ অন্তর্র্বতী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিটির চলতি হিসাব বছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২১) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ০.০৯ টাকা। সে হিসেবে কোম্পানিটির লোকসান ০.০৩ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৫ টাকা। আগের হিসাব বছর একই সময়ে লোকসান ছিল ০.০৩ টাকা। সে হিসেবে কোম্পানিটির লোকসান ০.০২ টাকা বা ৬৭ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.১৪ টাকায়।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ১১:১৭ অপরাহ্ণ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com