মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | 283 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- আমান কটন, আমান ফিড, মোজাফফর হোসেন স্পিনিং এবং ফরচুন সুজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামীকাল ও ২৬ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করবে আমান কটন, আমান ফিড এবং মোজাফফর হোসেন স্পিনিং। রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ নভেম্বর এই তিন কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

Responsive Ad Banner

অপরদিকে, আগামীকাল থেকে ২৭ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে ফরচুন সুজ। রেকর্ড ডেটের কারণে আগামী ২৮ নভেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

আমান ফিড : কোম্পানিটি৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ২৮ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৯৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আমান কটন ফাইব্রার্স : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৯৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ৭৪ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৩৫ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ফরচুন সুজ : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ১৪ টাকা ৫৬ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com