রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | 181 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৪টি হলো- প্রিমিয়ার সিমেন্ট, এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ। কোম্পানিগুলো মধ্যে প্রিমিয়ার সিমেন্ট, এপেক্স স্পিনিং, এপেক্স ফুডসের শেয়ার লেনদেন হবে আগামীকাল ও ৬ নভেম্বর পর্যন্ত। রেকর্ড ডেটের কারণে ০৭ নভেম্বর এই ৩ কোম্পানির শেয়ার স্থগিত থাকবে। আগামীকাল থেকে ৭ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে শার্প ইন্ডাস্ট্রিজ। রেকর্ড ডেটের কারনে আগামী ১০ নভেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ০৪ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭ টাকা ৯৯ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৫ টাকা ৩৭ পয়সা।

আগামী ৩০ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা করে পাবেন।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর, সকাল ১০টায়, ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৩ টাকা ৫১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৩ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ৬৪ টাকা ৩৭ টাকা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২২ টাকা ৪২ পয়সা। আগের অর্থবছরে ক্যাশ ফ্লো হয়েছিল ২৬ টাকা ২৪ পয়সা।

এপেক্স ফুডস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা করে পাবেন।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায়, ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৮ টাকা ৯১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২৭ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৩৬ টাকা ২০ টাকা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৩ টাকা ৯০ পয়সা। আগের অর্থবছরে ক্যাশ ফ্লো হয়েছিল ৮১ টাকা ৮৪ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com