রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | 226 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে ২৮ অক্টোবর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৪টি হলো- তাল্লু স্পিনিং এবং মিথুন নিটিং। রেকর্ড ডেটের কারণে ২৯ অক্টোবর এই ২ কোম্পানির শেয়ার স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তাল্লু স্পিনিং ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আগে অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৯০ পয়সা।

৩০ জুন,২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৮ টাকা ৮৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ০১ পয়সা। আগের অর্থবছরে ক্যাশ ফ্লো ছিল (ঋণাত্মক) ০২ পয়সা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এদিকে, মিথুন নিটিং অ্যান্ড ডাইং ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

কোম্পানিটি জানিয়েছে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে তাদের কারখানা বন্ধ রয়েছে। এজন্য কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস), ক্যাশ ফ্লো এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) সংক্রান্ত তথ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্ত কমিটির কাছে হস্তান্তর করেছে।

‘নো ডিভিডেন্ড’ ঘোষণা সংক্রান্ত কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ নভেম্বর, দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com