বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে যাচ্ছে ৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১ | 439 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে যাচ্ছে ৩ প্রতিষ্ঠান
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামী ২৯ ও ৩০ আগস্ট স্পট মার্কেটে শেয়ার ও ইউনিট লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠানের। এগুলো হলো- প্রিমিয়ার ব্যাংক, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং গ্রিনডেল্টা ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। রেকর্ড ডেটের কারণে আগামী ১ সেপ্টেম্বর এসব প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত মূলধন শক্তিশালী করার জন্য এ বন্ড ছাড়বে ব্যাংকটি। ব্যাংকটি ৪০০ কোটি টাকার আনসিকিউরড কন্টিজেন্ট কনভার্সন ফ্লোটিং রেট পারপেচুয়াল বন্ড ছাড়বে। বন্ডটি ব্যাসেল থ্রি’র শর্তপূরণ সাপেক্ষে টায়ার ওয়ান মূলধন বৃদ্ধির জন্য ইস্যু করা হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

Responsive Ad Banner

৪০০ কোটি টাকার বন্ডের মধ্যে ৩৬০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৪০ কোটি টাকা পাবলিক অফারিংয়ের মাধ্যমে উত্তোলন করবে ব্যাংকটি।

এদিকে, সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড (ক্লোজ ইন্ড) ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডরদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এ ফান্ড। অর্থাৎ প্রতি ইউনিটের বিপরীতে এক টাকা ২০ পয়সা পাবে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডাররা।

৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। বাজারমূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ১১ টাকা ৭৯ পয়সা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

অন্যদিকে, সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড (ক্লোজইন্ড) গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড। গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা ফেস মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে ইউনিটহোল্ডারদের জন্য এক টাকা ২০ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। বাজারমূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ১১ টাকা ৬৯ পয়সা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com