মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্টার অ্যাডহেসিভের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ | 287 বার পঠিত | প্রিন্ট

স্টার অ্যাডহেসিভের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

স্টার অ্যাডহেসিভের লিমিটেডের কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) তারিখ নির্ধারণ করা হয়েছে। যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন পাওয়া কোম্পানিটির কিউআইও আবেদন গ্রহণআগামী ২৭ মার্চ সকাল ১০টা থেকে শুরু হবে এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত। ব্যাংকিং কার্যক্রম চলাকালে এ আবেদন করা যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮১২তম কমিশন সভায় স্টার অ্যাডহেসিভের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে। কোম্পানিটির এ কিউআইও অনুমোদন দেওয়া হয়।

Responsive Ad Banner

প্রতিষ্ঠানটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ৫ কোটি টাকা শেয়ারবাজার থেকে সংগ্রহ করবে। সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি কারখানা সংস্কার, চলতি মূলধন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

এদিকে কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৫ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৬ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

প্রসঙ্গত, স্টার অ্যাডহেসিভ দেশের পারটেক্স স্টার গ্রুপের একটি কোম্পানি। কোম্পানিটি ২০১৩ সাল থেকে ব্যবসা শুরু করে। কোম্পানিটির কারখানা নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অবস্থিত। কোম্পানিটি বিভিন্ন ধরনের আঠা তৈরি করে। যেমন- সিন্থেটিক রাবার আঠা, সিন্থেটিক রজন আঠা, সিন্থেটিক রাবার স্প্রেযোগ্য আঠা, সিন্থেটিক ডিস্টেম্পার আঠা, কাঠ সংরক্ষণকারী, দ্রাবক সিমেন্ট, সিলিকন আঠালো, সুপার আঠা এবং স্প্রে পেইন্ট। এছাড়া কোম্পানিটি ব্রেক অয়েল এবং গ্রিজ উৎপাদন করে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com