নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | 257 বার পঠিত | প্রিন্ট
৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইলস পিএলসি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ২৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএসি ছিল ৪ টাকা ১৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ২ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর ৪ টাকা ৪৮ পয়সা ছিল।
৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫০ টাকা ১৬ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৫:২০ পিএম | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.