রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সোনালী লাইফের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ | 180 বার পঠিত | প্রিন্ট

সোনালী লাইফের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানির প্রতি শেয়ার আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৭৩ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৪৯ পয়সা থেকে বেড়েছে। অর্থাৎ বছরে ইপিএস বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

এ সময় কোম্পানির প্রতি শেয়ার নগদ কার্যকর প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২০ টাকা ১৬ পয়সা। অন্যদিকে, ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির প্রতি শেয়ার নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৬৪ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর ২০২৫।

কোম্পানি আশা করছে, প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং বীমা খাতের সামগ্রিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।

 

Facebook Comments Box

Posted ১০:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com