মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের ৫ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | 624 বার পঠিত | প্রিন্ট

সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের ৫ কোম্পানির
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ৩৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের ৫ কোম্পানির। এগুলো হলো- একমি পেস্টিসাইডস, এএফসি এগ্রো, বিকন ফার্মা, কেয়া কসমেটিকস এবং ম্যারিকো বাংলাদেশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর আজকের বীমা খাতের লেনদেন চিত্র

Responsive Ad Banner

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি বেড়েছে কেয়া কসমেটিকসের। গত বছরের আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৯.৮৫ শতাংশ, যা চলতি বছরের সেপ্টেম্বর মাসে ০.৫৭ শতাংশ বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ১০.৪২ শতাংশ। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৪৩.৮৮ শতাংশ থেকে ০.৫৭ শতাংশ কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৩.৩১ শতাংশ।

অন্য কোম্পানিগুলোর মধ্যে-

একমি পেস্টিসাইডস: গত বছরের আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.৭৫ শতাংশ, যা চলতি বছরের সেপ্টেম্বর মাসে ০.২১ শতাংশ বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ২৫.৯৬ শতাংশ। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৪২.৪৫ শতাংশ, যা ০.২১ শতাংশ কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৪২.২৪ শতাংশে।

এএফসি এগ্রো: গত বছরের আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৬.৮৭ শতাংশ, যা চলতি বছরের সেপ্টেম্বর মাসে ০.২৮ শতাংশ বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৭.১৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৩২.৮৪ শতাংশ থেকে ০.২৮ শতাংশ কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৩২.৫৬ শতাংশ।

বিকন ফার্মা: গত বছরের আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৫.৮৮ শতাংশ, যা চলতি বছরের সেপ্টেম্বর মাসে ০.২১ শতাংশ বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৬.০৯ শতাংশ। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৩৪.১২ শতাংশ থেকে ০.২১ শতাংশ কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৩.৯১ শতাংশ।

ম্যারিকো বাংলাদেশ: গত বছরের আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬.১৩ শতাংশ, যা চলতি বছরের সেপ্টেম্বর মাসে ০.৪২ শতাংশ বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ৬.৫৫ শতাংশ। একই সময়ে বিদেশি বিনিয়োগ ২.৩৬ শতাংশ থেকে ০.৪০ শতাংশ কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ১.৯৬ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ১.৫১ শতাংশ, যা ০.০২ শতাংশ কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ১.৪৯ শতাংশ।

আরও পড়ুন : সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ওষুধ ও রসায়ন খাতের ২৫ কোম্পানির

আরও পড়ুন : পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আবারও বেড়েছে

আরও পড়ুন : সূচকের পতনেও লেনদেন বেড়েছে

আরও পড়ুন : গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও শেয়ার বরাদ্দ

আরও পড়ুন : ৪৪ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

আরও পড়ুন :  ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com