সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | 333 বার পঠিত | প্রিন্ট

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি পয়সা হয়েছে ৬৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৮০ পয়সা।

Responsive Ad Banner

তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ০১ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৯ টাকা ৩৫ পয়সা।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫৪ পয়সা।

এদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিল এক টাকা ২১ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২৫ পয়সা।

অপরদিকে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬৭ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫০ টাকা ৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৩ টাকা ৯৪ পয়সা।

আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫০ পয়সা, যা আগের বছর একই সময়ে ৯২ পয়সা ছিল।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৫ পয়সায়। আগের বছর ছিল ২৩ টাকা ২৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সায়। আগের বছর ছিল ২ টাকা ৯৩ পয়সা।

আরও পড়ুন : ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com