রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | 153 বার পঠিত | প্রিন্ট

সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ০৭ মার্চ  সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এর সামান্য উত্থান হলেও অন্য সূচকের পতন হয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬২ দশমিক ৩১ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২৫ দশমিক ৮৮ পয়েন্টে।

এবং ডিএসইএস সূচক দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে  ১ হাজার ৩৬১ দশমিক ৫৭ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৭টি এবং কমেছে ১১০টির।

শেয়ার পরিবর্তন হয়নি ১৮৩টির। এদিন ডিএসইতে ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে।

আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৫ দশমিক ৫৯ পয়েন্টে।

অন্য সূচকের মধ্যে- সিএসই-৩০ সূচক ৯ দশমিক শূন্য ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৫৪ দশমিক ৫৮ পয়েন্টে।

এবং সিএসসিএক্স সূচক ৯ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭ দশমিক ৩০ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৫০ সূচক দশমিক ০০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৪ দশমিক ৩৬ পয়েন্টে।  এবং সিএসআই সূচক দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬০ দশমিক ৫০ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৬টি, কমেছে ৪৭টি এবং পরিবর্তন হয়নি ৮২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ১৬ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ১৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে ডিএসই’র চেয়ারম্যান নির্বাচিত

আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ

Facebook Comments Box

Posted ১০:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com