মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ | 207 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বুধবার সপ্তাহের ৪র্থ কার্যদিবস সূচক সামান্য বাড়লেও কেেমছে টাকার অংকে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৯ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে ৭ হাজার ৮১.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ১.৫১ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৫.৩৪ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫১২.৮৯ পয়েন্টে এবং ২ হাজার ৬০৪.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৫টির বা ৫৪.০৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১২৮টির বা ৩৩.৭৭ শতাংশের এবং ৪৬টি বা ১২.১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ২৮ কোটি ২৯ লাখ ১১ হাজার ৮০২টি শেয়ার ২ লাখ ২২ হাজার ২৮২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ হাজার ১৫০ কোটি ৮১ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা ৮০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৭৪ হাজার ৪৮ কোটি ৬২ লাখ ৪১ হাজার ৫০৯ টাকা ৪৪ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫.৮৮ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭২০.৬৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর। আজ সিএসইতে ৬১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com