মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ অক্টোবর ২০২২ | 182 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও কমেছে লেনদেন
Responsive Ad Banner

আজ ১২ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থান হলেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৯২ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫০০.৮৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.০৬ বা ০.৯২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬.০৬ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৮.০৮ পয়েন্টে এবং দুই হাজার ৩১৬.১১ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৭টির বা ৩৭.৪৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৩২টির বা ৮.৭৪ শতাংশের এবং ১৯৭টির বা ৫৩.৮২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৯৯৪ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৬ কোটি ২৪ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১০ কোটি ৩৫ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১০.১২ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১২১.৮০ পয়েন্টে। সিএসইতে আজ ২৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টির দর বেড়েছে, কমেছে ২৮টির আর ১০৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | বুধবার, ১২ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com