মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুন ২০২২ | 251 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও কমেছে লেনদেন
Responsive Ad Banner

আজ ২৯ জুন সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে প্রধান প্রধান সূচক সামান্য বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৮৭ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫০.৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৫৯ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৯৫.১৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৫.৪০ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৬৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৩ কোটি ১৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৮২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৭টির বা ৪১.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৭২টির বা ৪৫.১৪ শতাংশের এবং ৫২টির বা ১৬.৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬.৮৩ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৯০.৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। আজ সিএসইতে ২০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com