মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | 133 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ১৮ মার্চ’২৫ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু দুপুর ১২টার পর সূচকের একটানা পতন ঘটে। পরবর্তীতে সূচক আবারও বাড়তে থাকে। দিনশেষে সূচকের সামান্য উত্থান হলেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৪.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১০.২৯ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৯১.৫৬ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৬.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮২.০৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৬ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৬.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৯ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ৫২৩ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ১৩৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ১৮ লাখ ৬৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ২০৫.৪৩ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ১৬১.৮৩ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৬.০১ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮৮৮.৫৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯৭ টির, কমেছিল ২২১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৪৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১৯ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৪৭৩ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৬৩৩ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ১৬ লাখ ৩৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৩ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৬৮.৪৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২০৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার ৩৭৯ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com