রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূচক বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ | 148 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ২৩ জানুয়ারি সূচক বাড়লেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও দুপুর ১২টা পর্যন্ত অস্বাভাবিক হারে উঠানামা করে। দুপুর ১২টার পর থেকে কিছুটা স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে, যা শেষ পর্যন্ত অব্যহত থাকে। দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৫ পয়েন্টে এবং ২২১২ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪টির বা ৯.৭৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪০টির বা ৪০.১১ শতাংশের এবং ১৭৫টির বা ৫০.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৫০৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৯২ কোটি ৭৬ লাখ টাকার। এ হিসাবে আজ ১৮৩ কোটি ১৩ লাখ টাকার বা ২৬% লেনদেন কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৫৭ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দর বেড়েছে, কমেছে ৭৩টির এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com