সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | 202 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও কমেছে লেনদেন
Responsive Ad Banner

আজ ০৭ ফেব্রুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সব মূল্য সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুইটি বাদে বাকী তিন ধরনের সূচক উত্থান হয়েছে। এদিন দুই স্টকেই লেনদেন পরিমাণ কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৫ দশমিক ৪০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ২ হাজার ২৩৪ দশমিক ৬৮ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৯ দশমিক ৮৫ পয়েন্টে।

Responsive Ad Banner

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪১টি এবং কমেছে ২৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৮টির। ডিএসইতে ৫৫৩ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪০ দশমিক ২৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট এবং সিএসসিএক্স সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৭৪ দশমিক শূন্য ২ পয়েন্টে এবং ১১ হাজার ১১৪ দশমিক ৪৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৯০ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৭ দশমিক ১৮ পয়েন্টে এবং ১ হাজার ১৬৯ দশমিক শূন্য ২ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৫টি, কমেছে ৬০টি এবং পরিবর্তন হয়নি ৫৫টির। এদিন সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ৬ কোটি ১৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com