সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | 142 বার পঠিত | প্রিন্ট

সূচক কমলেও বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

আজ ৩০ সেপ্টেম্বর সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলতে দেখা গেছে। দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৯ শতাংশ বা ৩৩.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৪.৫০ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৩.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৫৩.৩৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭ টির, কমেছে ১৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৭ কোটি ৯০ লাখ ৫ হাজার ৪৫৬ টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ১৮৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৯০ লাখ ৪১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ১৮.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৬৫৮.১১ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৭১.০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.০০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৬২.৯৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৩ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয় ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৮.৫৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।

এদিন ডিএসইতে ২০ কোটি ৬ হাজার ৪৭২ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৩০৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৮১ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৭ শতাংশ বা ১০৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৬৫৯.৬৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৪৮০ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com