সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের রেকর্ড অব্যহত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১ | 245 বার পঠিত | প্রিন্ট

সূচকের রেকর্ড অব্যহত
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে সূচকের রেকর্ড অব্যহত রয়েছে। আজও ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ওঠে এসেছে সূচক। একই সঙ্গে বাজার মূলধনও ইতিহাসের সর্বোচ্চ চুড়ায় অবস্থান করছে। তবে শেয়ারবাজারে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমলেও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ১৪০.৮৭ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি শুরুর পর থেকে আজই প্রথম সাত হাজার একশত পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.৭৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৫১.৮১ পয়েন্টে এবং দুই হাজার ৫৮৩.৯৩ পয়েন্টে। ডিএসইর এই সূচক দুইটিও চালুর পর আজ সর্বোচ্চ পর্যায়ে অবস্থান নিয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৫ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৭টির বা ৪৭.৩৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১৬৭টির বা ৪৪.৬৫ শতাংশের এবং ৩০টির বা ৮.০২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮৩৫.৯২ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৪টির দর বেড়েছে, কমেছে ১৪২টির আর ৪২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com