রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | 174 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

গত তিন কার্যদিবসের দরপতন কাটিয়ে আজ ০৯ এপ্রিল’২৫ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৬.০৪ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৯.৬৯ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২১.৯৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, কমেছে ১৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৪৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৯ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৩৯১ টি শেয়ার ১ লাখ ৬৮ হাজার ৯২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৮৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৮৫.৮২ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬৭.১০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৫.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯২৪.৮৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৪৯ টির, কমেছিল ১৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৭.৫৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ২২ কোটি ১৪ লাখ ২৬ হাজার ৬৬৩ টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৮৮১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৫৭ লাখ ৪১ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৩.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৩০.৩৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫ টির, কমেছে ১০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৮২ লাখ ৯৬ হাজার ১৩ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com