মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুন ২০২২ | 158 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ  দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। এদিন সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। কিন্ত পরবর্তীতে সূচকের তীর নিচের দিকে নেমে যায়। এরপর আবারও সূচক একটানা বাড়তে দেখা যায়। এরপর স্বাভাবিক উঠানামায় লেনদেন শেষ হয়।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০.৩১ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩৩.১৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.০৩ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.৬০ পয়েন্ট বা ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১২.৫৬ পয়েন্টে এবং দুই হাজার ৩৫৫.৮৫ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ১২ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১০৫ কোটি ২৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৩৭ কোটি ৮৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮১টির বা ৭৪.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৫১টির বা ১৩.৪৬ শতাংশের এবং ৪৭টির বা ১২.৪০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫৪.০৪ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২১.৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৯টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। আজ সিএসইতে ২২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | বুধবার, ০১ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com