মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ | 236 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
Responsive Ad Banner

আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে শেয়ারবাজারে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। অর্থমন্ত্রীর সঙ্গে বাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭০.৪৫ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে সাত হাজার ৪৮.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.২৩ পয়েন্ট বা ১.০৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৫.৬৭ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮০.০৬ পয়েন্টে এবং দুই হাজার ৬৬০.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭৪টির বা ৭৩.০৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৬৯টির বা ১৮.৪০ শতাংশের এবং ৩২টি বা ৮.৫৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৩৩১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৪৩ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ১৩ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০৪.০৭ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬০৬.৮১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১০টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। আজ সিএসইতে ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com