মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ নভেম্বর ২০২২ | 251 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ৩০ নভেম্বর সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হলেও ২মিনিট পরই বাড়তে থাকে। কিন্তু ১০ মিনিট পর আবারও একটানা পড়তে থাকে। পরবর্তীতে সূচক আবারও ধীর গতিতে বাড়তে থাকে। দুপুর একটার পর স্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। এর ফলে দিনশেষে সব সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর লুজার তালিকা

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৪৮ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৫.৯৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৭৫ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৩.৬৪ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭০.১৮ পয়েন্টে এবং দুই হাজার ২১৪.৩২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩০৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির বা ১৬.৭৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২৬টির বা ৮.৫৫ শতাংশের এবং ২২৭টির বা ৭৪.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৪৪৯ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৫ কোটি ৩৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ০৩ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯.৬০ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০৮.৫১ পয়েন্টে। সিএসইতে আজ ১৫২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, কমেছে ১৪টির আর ১০২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : অক্টোবরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে আর্থিক খাতের ৮ কোম্পানির

আরও পড়ুন : অক্টোবরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে আর্থিক খাতের ১৪ কোম্পানির

আরও পড়ুন : স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৮ প্রতিষ্ঠান

আরও পড়ুন : ১০ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

Facebook Comments Box

Posted ৭:০৮ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com