মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | 233 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ০৭ নভেম্বর সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। মাঝে মাঝে সূচকের তীর উপরের দিকে উঠতে চাইলেও তা বেশিক্ষণ স্থায়িত্ব ছিলনা। যে কারণে দিনশেষে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে । তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : ডিএসইর আজকের টার্নওভার তালিকা

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৭৪ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৯৩.০২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৩৫ পয়েন্ট বা ০.৩০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১২.৮৭ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০১.১৬ পয়েন্টে এবং দুই হাজার ২৪৫.৯৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৮টির বা ১৩.৫৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৯৮টির বা ২৭.৬৮ শতাংশের এবং ২০৮টির বা ৫৮.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৯ কোটি ৬৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.০৮ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৭৯.৫১ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টির দর বেড়েছে, কমেছে ৬৫টির আর ১২১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৫১ কোম্পানির শেয়ার লেনদেন

আরও পড়ুন :স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

আরও পড়ুন : সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৮ কোম্পানির

আরও পড়ুন : ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : অ্যাসোসিয়েটেড অক্সিজেনের বন্ড ইস্যুর সিদ্ধান্ত

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com