বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ | 239 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে
Responsive Ad Banner

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৭১ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে ৬ হাজার ৯১৭.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৩.৫৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.২৪ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৯৫.২২ পয়েন্টে এবং ২ হাজার ৫৩৬.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির বা ৪৬.০১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৪টির বা ৪০.৯৬ শতাংশের এবং ৪৯টির বা ১৩.০৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৯০৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩২ কোটি ১১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ১৮ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ২৯৬টি শেয়ার ২ লাখ ৭ হাজার ৬৫৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯০৮ কোটি ৮২ লাখ ৪৮ হাজার ২৮২ টাকা ২০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৫৫ হাজার ৩৪ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৮৬৪ টাকা ৫৫ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ০.৭৫ পয়েন্ট বা ০.০০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৩১.২৩ পয়েন্টে। আজ সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩২টির আর দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির। সিএসইতে আজ ২৪ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে।
শেয়ারবাজর২৪

Facebook Comments Box

Posted ৫:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com