মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ মে ২০২৩ | 307 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ২৯ মে, সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়াবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও দুপুর পৌনে ১২টার পর থেকে অস্বাভাবিক পতন হয়। কিন্ত দুপুর সোয়া ১২টার পর বাজার ঘুরে দাঁড়ালেও আবারও পতন হয়, যা শেষ পর্যন্ত অব্যহত থাকে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৭.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩২.৭৪ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯.৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৬০ পয়েন্টে।

আজ লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এিিদন ডিএসইতে ২৩ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৫৬৭টি শেয়ার ২ লাখ ২৪ হাজার ৯৬৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৭৪ কোটি ৫৬ লাখ ০১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ মে  কার্যদিবসে ডিএসইতে ২২ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৭১২টি শেয়ার ২ লাখ ৫৬ হাজার ৩৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১১৭৪ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ লাখ ২৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৩.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬৮১.৩৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৪২ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬৫টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৩টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৪৮৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৮৫১ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ১৩ লাখ ৩১ হাজার ৩৬৬ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com