রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | 221 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ০৬ ফেব্রুয়ারি সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এদিন ডিএসইর লেনদেন কমে সাড়ে ৬শ কোটি টাকার কাছাকাছিতে চলে এসেছে। আর সিএসইর লেনদেন কমে ৭ কোটি টাকার ঘরে এসেছে। আজ উভয় স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮০ দশমিক ৭১ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৫৩ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রেমে ২ হাজার ২২৮ দশমিক ৮০ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৯ দশমিক শূন্য ১ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১টি এবং কমেছে ১৫২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৫টির। এদিন ডিএসইতে ৫৮০ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫২ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৪ দশমিক ৩৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩১ দশমিক শূন্য ৭ পয়েন্ট এবং সিএসআই সূচক ৬ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৩২৮ দশমিক শূন্য ৯ পয়েন্টে, ১১ হাজার ১১০ দশমিক ৮৮ পয়েন্টে এবং ১ হাজার ১৬৯ দশমিক ২৬ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬২ দশমিক ৮৬ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২১টি, কমেছে ৬৪টি এবং পরিবর্তন হয়নি ৬২টির। এদিন সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com