রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | 203 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ০৪ ডিসেম্বর সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও ৫ মিনিট পরেই সূচকের পতন ঘটে। কিন্তু ১৫ মিনিট পর থেকেই উত্থানে ফিরে আসে। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামাল মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। সাড়ে ১২টার পর সূচক একটানা পড়তে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে । তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০.৮১ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৪.৫৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৭১ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.১১ পয়েন্ট বা ০.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৩.৬০ পয়েন্টে এবং দুই হাজার ২০৭.০১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১৩ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন ৪২০ দিন বা এক বছর ৭ মাস ২৯ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগের ডিএসইতে ২০২১ সালের ৫ এপ্রিল আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২৩৬ কোটি টাকার।

ডিএসইতে আজ ৩০০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২টির বা ৭.৩৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৪টির বা ২১.৩৩ শতাংশের এবং ২১৪টির বা ৭১.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৬৬ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯৩.৯৬ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১টির দর বেড়েছে, কমেছে ৩৫টির আর ৮২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com