মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ জানুয়ারি ২০২২ | 217 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : বছরের প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবসও সোমবার (০৩ জানুয়ারি) উত্থান বজায় রয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকার।

বিশ্লেষণে দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯.১৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে ছয় হাজার ৮৮২.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.০১ পয়েন্ট বা ০.৪১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট বা ০.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫১.৩৯ পয়েন্ট এবং দুই হাজার ৫৭৬.১১ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ এক হাজার ৩১৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪১৯ কোটি ৯৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৭টির বা ৫৭.৫৬ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৩২টির বা ৩৫.০১ শতাংশের এবং ২৮টি বা ৭.৪২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৩.৯৮ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১৫৮.৪৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। আজ সিএসইতে ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৩ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com