মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ নভেম্বর ২০২১ | 215 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (১০ নভেম্বর) সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। এছাড়া বাজার মূলধন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৪.০৯ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯৮২.১৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪.০৮ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৪.৭১ পয়েন্ট বা ১.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪৭৮.৮৯ পয়েন্টে এবং দুই হাজার ৬৬০.৭৪ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩০১টির বা ৮০.২৭ শতাংশের, শেয়ার দর কমেছে ৪৩টির বা ১১.৪৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির বা ৮.২৬ শতাংশের।

ডিএসইতে এদিন ২৪ কোটি ২৩ লাখ ১৪ হাজার ২২৭টি শেয়ার এক লাখ ৭১ হাজার ৬৩৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৭৯৯ টাকা। যা আগের কার্যদিবস থেকে ১৫৬ কোটি ৩ লাখ টাকা বেশি। ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ৫৬ হাজার ১৪ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩৬০ টাকা ৮৭ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬০.৫৫ পয়েন্ট বা ১.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৮.০৬ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেন অংশ নেয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৮টির দর বেড়েছে, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সিএসইতে এদিন ৯৯ লাখ ৮৮ হাজার ৬৭৯টি শেয়ার ১১ হাজার ৪০৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৪ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৯১৭ টাকা ৪০ পয়সা। আজ সিএসইর বাজার মুলধন ছিল ৯৫ হাজার ৪৮৭ কোটি ৫৩ লাখ ৪ হাজার ৫৫০ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:২০ অপরাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com