মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ অক্টোবর ২০২১ | 241 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

আজ বুধবার (২৭ অক্টোবর) দেশের শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থানের পাশাপাশি বেড়েছে লেনদেন। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.১০ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ০১১.৮৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৭.৩১ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮১.৪৩ পয়েন্টে এবং দুই হাজার ৬৪৪.৩২ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ এক হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১০ কোটি ৩৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮০টির বা ৪৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৬৬টির বা ৪৪.২৭ শতাংশের এবং ২৯টির বা ৭.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯.০১ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৩.০৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির দর বেড়েছে, কমেছে ১১২টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০২ অপরাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com