মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের পতনে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | 155 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ ১১ জুলাই সূচকের পতন দিয়ে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১০ শতাংশ বা ৬১.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫০৬.৭৮ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২০৭.৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪২.৩৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, কমেছে ৩৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২১ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৪৮৯ টি শেয়ার ১ লাখ ৮১ হাজার ৩৩৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬৪ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ২৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৫৬৮.৪৫ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২১৯.৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৪০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৫৮.১৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯৮ টির, কমেছিল ২৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

আজ ডিএসইতে ৩২ কোটি ৭২ লাখ ২৮ হাজার ৬৪৫ টি শেয়ার ২ লাখ ৪২ হাজার ২৬৩ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৯৬৭ কোটি ২২ লাখ ৫৪ হাজার টাকা।

উল্লেখ, সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩০২ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com