মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ | 216 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

আজ (২৯ জানুয়ারি) সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আজ অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৩১ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬টির বা ৭.৫৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪২টির বা ৪১.৪০ শতাংশের এবং ১৭৫টির বা ৫১.০২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে আজ ৪৮৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৫৩ লাখ টাকার। এ হিসাবে আজ ১৬ কোটি ৩৬ লাখ টাকার বা ৩.২৪% লেনদেন কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৭৯ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩টির দর বেড়েছে, কমেছে ৫৯টির এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ৬৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com