মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের পতনে লেনদেন সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ | 237 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে লেনদেন সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ ০৭ সেপ্টেম্বর সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেনের শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামায় লেনদেন চলে। কিন্ত দুপুর একটার পর সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৯.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৭.০৮ পয়েন্ট।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯.১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৭.০৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৪ কোটি ২ লাখ ৭৬ হাজার ৫৭২টি শেয়ার ১ লাখ ৫৫ হাজার ৬৬৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০০ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৫ সেপ্টেম্বর ডিএসইতে ১৪ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৮৬৫টি শেয়ার ১ লাখ ৫৩ হাজার ৪৮৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৩৪ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৩ কোটি ৫২ লাখ ১১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৭.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬৪৯.৫৩ পয়েন্টে।

এদিনভর লেনদেন হওয়া ১৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৩৩৫ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ১৫ লাখ ০৫ হাজার ৭৮৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫২৪ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ৪৫১ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com