সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ জানুয়ারি ২০২২ | 197 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ বুধবার (২৬ জানুয়ারি) সূচকের পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। তবে সূচক কমলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.১৩ পয়েন্ট বা ০.০০১ শতাংশ কমে সাত হাজার ৩২.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট বা ০.০৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.১৭ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৪.০৫ পয়েন্টে এবং দুই হাজার ৬১২.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টির বা ৪১.৪৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৭টির বা ৪১.২১ শতাংশের এবং ৬৬টি বা ১৭.৩২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১১৭ কোটি ৪২ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৮.২৭ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৯৭.৬৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। আজ সিএসইতে ২৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২৬ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com