সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনেও লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | 218 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে
Responsive Ad Banner

আজ ২৩ ডিসেম্বর সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। কিন্তু দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ০.৪৩ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৯১.৭৬ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬টি, কমেছে ১১টি এবং অপরবর্তিত রয়েছে ২টির।

এদিন এসএমইতে ৫৪ লাখ ১৭ হাজার ৬২৪টি শেয়ার ১ হাজার ৭৪৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৪ কোটি ৯১ লাখ ৩১ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ কোটি ৩৩ লাখ ২৪ হাজার টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ১২ কোটি ৫৮ লাখ ৭ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ১৫৮ কোটি ১০ লাখ ৪১ হাজার টাকা। গতকাল বাজার মূলধন ছিল ২ হাজার ১৬৩ কোটি ৫২ লাখ ৪১ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ৫ কোটি ৪১ লাখ ৯৯ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্র্যাফটসম্যান। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৪.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা হিমাদ্রির ৫৯ টাকা ৮০ পয়সা বা ৪.০৭ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৯ টাকা ৮০ পয়সায়।

দর কমার শীর্ষে ছিল কৃষিবিদ সিড। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭০ পযসা বা ৫.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১১ টাকা ৩০ পয়সায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এমকে ফুটওয়্যারের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৪ লাখ ৭ হাজার ৯২৪টি শেয়ার ২৬৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com