মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুন ২০২২ | 299 বার পঠিত | প্রিন্ট

সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু
Responsive Ad Banner

সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ ২৬ জুন সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ৩৭ লাখ টাকার। যা এক মাস বা ২১ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৬ মে আজকের চেয়ে কম অর্থাৎ ৫৩৯ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৫৬ পয়েন্ট বা ০.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০১.০৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.০৬ পয়েন্ট বা ০.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১.৯৯ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৮.৬৮ পয়েন্টে এবং ২২৮৬.৬০ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৮১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৪ টির বা ২৪.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৩০ টির বা ৬০.৩৭ শতাংশের এবং ৫৭ টির বা ১৪.৯৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৫.৫৮ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৩.২৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮১ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩ টির, কমেছে ১৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর। আজ সিএসইতে ২১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com