মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ জানুয়ারি ২০২২ | 217 বার পঠিত | প্রিন্ট

সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু
Responsive Ad Banner

সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সব সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৯৯ পয়েন্ট বা ০.৫১ শতাংশ কমে ছয় হাজার ৯৯১.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৮.৮০ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৭.১৮ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯১.১৬ পয়েন্টে এবং দুই হাজার ৫৮৫.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির বা ৩১.০৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২২৯টির বা ৬০.২৬ শতাংশের এবং ৩৩টি বা ৮.৬৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৩৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৪ কোটি ১৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২১৯ কোটি টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৭.২৫ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৮৯.৩৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯১টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। আজ সিএসইতে ৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | রবিবার, ৩০ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com