মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪ | 261 বার পঠিত | প্রিন্ট

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু
Responsive Ad Banner

আজ ০৭ জুলাই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের পতন হলেও আবারও ঘুরে দাঁড়ায় বাজার। এরপর সূচকের একটানা উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১১ শতাংশ বা ৬১.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫৮.৯৪ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৪.৮৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৪.৪৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৫ টির, কমেছে ৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৬.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। আজ ডিএসইতে ৩১ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৫৬৩ টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ২২৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯০৮ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৩০ শতাংশ বা ১২৩.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৪৯৭.৫৬ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ২২.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২০৮.৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৫১.৩৩ পয়েন্টে।

ওইদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৩৬৫ টির, কমেছিল ১৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ১৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯২.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

গত কার্যদিবসে ডিএসইতে ২৭ কোটি ৪৪ লাখ ৩২ হাজার ৬৩৭ টি শেয়ার ২ লাখ ১৫ হাজার ১৩৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৭০ কোটি ৭০ লাখ ৫৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩৮ কোটি ৭ লাখ ২৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬১ শতাংশ বা ২৪৯.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৫ হাজার ৭১৩.০২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১২ টির, কমেছে ৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭৯ কোটি ৬২ লাখ ৩ হাজার ২২৮ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com