মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ | 170 বার পঠিত | প্রিন্ট

সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ
Responsive Ad Banner

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ ১২ জানুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এছাড়া অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ইতিবাচক ধারায় ফিরেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২১৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.১ পয়েন্ট কমেছে এবং ডিএসই-৩০ সূচক ০.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫৮ পয়েন্টে এবং ২১৯৯ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫২টির বা ১৫.৫৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১১১টির বা ৩৩.২৩ শতাংশের এবং ১৭১টির বা ৫১.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৫০৭ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৪ কোটি ৮৫ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫৩২ কোটি ৪২ টাকার।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকে বসুন্ধরা পেপারের ৩০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৮ কোটি ৮ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৫৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দর বেড়েছে, কমেছে ৪৪টির আর ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com