সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ | 141 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ ২২ আগস্ট সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হলেও তার স্থায়ীত্ব ছির সামান্য। পরবর্তীতে একটানা সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৫ শতাংশ বা ৯২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৯.৯১ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৯.০৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯০.৫৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১ টির, কমেছে ২১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৮ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৯৭১টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ১৭৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮৯ শতাংশ বা ১০৮.৩৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৬০৬.৯৫ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ২৮.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২০১.৪১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৭.৬২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১১ টির, কমেছিল ৩৭১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ১২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

গত কার্যদিবসে ডিএসইতে ১৭ কোটি ৮৫ লাখ ২৯ হাজার ২০৪টি শেয়ার ৮৬ হাজার ৬৮ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৩৬ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৪১ কোটি ৭১ লাখ ৭৮ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com