সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে সপ্তাহ শেষ এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ | 264 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শেষ এসএমই মার্কেটে
Responsive Ad Banner

আজ ০১ ফেব্রুয়ারি সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৩.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৮০.৯১ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬টি কমেছে ৯টি এবং এবং অপরির্তিত রয়েছে ৩টির।

এদিন এসএমইতে ৬৪ লাখ ৮৮ হাজার ১৭৫টি শেয়ার ৩ হাজার ১৮১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৬ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ৭ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩৭০ কোটি ৭৬ লাখ টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মামুন এগ্রো। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৪.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ৯০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা আছিয়া সি ফুডস ১ টাকা ২০ পয়সা বা ৪.৬৬ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৯০ পয়সায়।

দর কমার শীর্ষে ছিল বেঙ্গল বিস্কিট। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ৪.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯২ টাকায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অরিজা এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ২০ লাখ ৩৬ হাজার ২১৩টি শেয়ার ৪৯২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com