সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ | 217 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ ২১ এপ্রিল সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারে সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর ও ইউনিট। আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৬০৪.৯৪ পয়েন্ট, যা বেলা ১১টায় ১৮.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৬২৩.২৪ পয়েন্টে। পরবর্তীতে বেলা ১২টায় ২৫.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৬৪৮.৬০ পয়েন্টে। এরপর দুপুর ১টায় ১.১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৬৪৯.৭১ পয়েন্টে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৯৫ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬২.৩৬ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে- শরিয়াহ সূচক ১০.৫০ পয়েন্ট বা ০.৭২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৪.২৩ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৪৬৪.৫২ পয়েন্টে এবং ২ হাজার ৪৭৮.০৭ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০০টির বা ৭৮.৯৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৫৫টির বা ১৪.৪৭ শতাংশের এবং ২৫টি বা ৬.৫৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৫৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৪৮ কোটি ১০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬০৫ কোটি ৯৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ১৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ৯৮১টি শেয়ার ১ লাখ ৮৪ হাজার ৩৩২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৫৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার ৪৭৪ টাকা। গতকাল ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৫৬ হাজার ১৮ কোটি ১৪ লাখ ২০ হাজার ৪২১ টাকা ৪০ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৩.৪১ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৩.৪২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯২টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। আজ সিএসইতে ৩২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com