মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ | 206 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

আজ (১৫ জানুয়ারি) সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৫১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে- শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩৬৪ পয়েন্টে এবং ২২০৮ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১০টির বা ৩০.৪৭ শতাংশের, শেয়ার দর কমেছে ৬১টির বা ১৬.৯০ শতাংশের এবং ১৯০টির বা ৫২.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৭১১ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২০৩ কোটি ৭৩ লাখ টাকা বা ৪০% বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫০৭ কোটি ৫৭ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৩১ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দর বেড়েছে, কমেছে ৩৩টির আর ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com