মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২ | 156 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

আজ ১৬ আগস্ট সূচকের উত্থানে লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সব সূচকের সাথে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আজ টাকার পরিমাণে হাজার কোটি টাকার লেনদেন ছাড়িয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৬৭ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২৫.৯১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৪৪ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭২ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬১.৩৮ পয়েন্টে এবং দুই হাজার ২১৩.০২ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৩৪ কোটি ০৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৩৮৯ কোটি ৬৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৪৪ কোটি ৪৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩৭টির বা ৬২.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৪২টির বা ১১.০২ শতাংশের এবং ১০২টির বা ২৬.৭৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৫.৯০ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৭.২১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির দর। আজ সিএসইতে ১৮ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com