মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুন ২০২২ | 142 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

আগের কার্যদিবসের মতো আজ ২৮ জুন সূচকের উত্থানে লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সব সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.২৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪২.৫৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৮৪ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৫.৬৫ পয়েন্টে এবং দুই হাজার ২৯৪.৫৮ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৮২ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১১৮ কোটি ৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭০০ কোটি ৭৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টির বা ৫২.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩৩টির বা ৩৪.৮২ শতাংশের এবং ৫০টির বা ১৩.০৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৪.৪১ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭১.১৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। আজ সিএসইতে ৬০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com