মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ | 173 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । এদিন সব সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭১.৩১ পয়েন্ট বা ১.০২ শতাংশ বেড়ে ছয় হাজার ৯৯৭.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ১৫.৬০ পয়েন্ট বা ১.০৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৯.৪১ পয়েন্ট বা ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৭.৪৯ পয়েন্টে এবং দুই হাজার ৫৮৮.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩৯টির বা ৬২.৮৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৯৫টির বা ২৫ শতাংশের এবং ৪৬টি বা ১২.১১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২১৫ কোটি ১ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২৩.৯৬ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৫২.৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৮টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। আজ সিএসইতে ৪৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com