মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ জানুয়ারি ২০২২ | 171 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ জানুয়ারি) উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং বাজার মূলধন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬১.৫৪ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ বেড়ে ছয় হাজার ৯৯৪.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.৫৪ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৭.৪২ পয়েন্ট বা ১.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮০.৬৮ পয়েন্টে এবং দুই হাজার ৬০৬.৫৪ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৮টির বা ৪৭.২১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৮টির বা ৪১.৯১ শতাংশের এবং ৪১টি বা ১০.৮৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৪৮৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬ কোটি ৩৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৬১ কোটি ৮ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮৯.১৪ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫০০.৭৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫০টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। আজ সিএসইতে ৪৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:১৯ অপরাহ্ণ | সোমবার, ১০ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com